Uncategorized

৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দেশটিতে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে) জানায়, শুরুতে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৮ হিসেবে রেকর্ড করা হয়েছিল। স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের কেন্দ্রস্থল মালুক্কা সাগরে এর উৎপত্তি হয়।

ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

হাওয়াইভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে থাকা উপকূলীয় অঞ্চল—বিশেষ করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং মালয়েশিয়া—সুনামির ঝুঁকিতে থাকতে পারে। তবে পরে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

ভূমিকম্পের কারণে কিছু ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button