Uncategorized

চোখ নেই তবুও চলছে জীবন! অটো রিকশায় বদলে গেল ভাগ্য

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আল আমিন মোল্লা, জন্ম থেকেই এক চোখে অন্ধ। একটি দুর্ঘটনায় অপর চোখের দৃষ্টি হারিয়ে যাওয়ায় পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে। কিশোর ছেলে মাদ্রাসা যেতে পারছিল না, সংসারের হাল ধরার কেউ ছিল না।

সংঘটিত দুঃখের মাঝে আল আমিনের জীবনে আশার আলো আসে “কালীগঞ্জ কল্যাণ সংস্থা” থেকে। সংস্থার সহায়তায় তাকে দেওয়া হয় ব্যাটারিচালিত অটোরিকশা, যা এখন তার নতুন জীবনের স্বপ্ন এবং পরিবারের উপার্জনের পথচলা হয়ে উঠেছে।

সংগঠন একই সঙ্গে বাহাদুরসাদী ইউনিয়নের রানু বেগমের ক্ষতিগ্রস্ত ঘর মেরামতেও সহায়তা করেছে। ৪ এপ্রিল সকালে আনুষ্ঠানিকভাবে অটোর চাবি ও নগদ অর্থ হস্তান্তর করা হয়।

নিজস্ব প্রতিবেদক

সংশ্লিষ্ট খবর

Back to top button