Uncategorized

লালবাগের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানের মা আনোয়ারা বেগম আর নেই

রাজধানীর লালবাগের বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী রিয়াজ উদ্দিন রোড পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আব্দুর রহমানের মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রোববার ( ৩ মে )  সকাল ৮টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

 

মরহুমা আনোয়ারা বেগম পাঁচ কন্যা ও তিন পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ লালবাগের ৫১, কাজী রিয়াজ উদ্দিন রোডস্থ বাসভবনে ভিড় করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর লালবাগ শাহী মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর মরহুম স্বামী নাসিরুল্লাহর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

 

পরিবারের পক্ষ থেকে তাঁর সন্তান আব্দুর রহমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button