Uncategorized

ধর্মীয় মূল্যবোধ নিয়ে যে বার্তা দিলেন এমপি মিতু

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, ভিন্নমত বা ভিন্ন জীবনধারার কারণে কাউকে অপমান করা ইসলামের শিক্ষা হতে পারে না।

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসলাম মানুষকে সম্মান, শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা দেয়।

তার ভাষায়, মতপার্থক্য বা সমালোচনা থাকতে পারে, তবে কাউকে হেয় করা, গালাগালি করা কিংবা অশ্রাব্য ভাষা ব্যবহার করা ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “একজনকে মন চাইল আর নোংরা কথা বলে দিলাম—বিষয়টাকে আমরা এত সহজ করে ফেললাম কীভাবে?”

তার এই বক্তব্যকে অনেকেই সামাজিক শালীনতা ও ধর্মীয় মূল্যবোধের পক্ষে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button