অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত নাশিদ ‘ইয়া রব্বি’

জনপ্রিয় নাশিদ শিল্পী গাজী আনাস রওশান-এর কণ্ঠে অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত নাশিদ ‘ইয়া রব্বি’।
আজ রোববার (১০ মে) বিকাল ৩টায় ২৬ লক্ষাধিক সাবস্ক্রাইবারসমৃদ্ধ জনপ্রিয় ইউটিউব চ্যানেল ’হ্যাভেন টিউন’-এ নাশিদটি প্রকাশ করা হবে।
নাশিদটির কথা ও সুর করেছেন তরুণ গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব শাফায়াত তৌসিফ। এ প্রসঙ্গে তিনি বলেন, “মহান আল্লাহর সুন্দর নামসমূহকে উপজীব্য করে নাশিদটি সাজানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ।”
সংশ্লিষ্টরা জানান, কয়েক দিন আগে নাশিদটির ট্রেলার প্রকাশের পর থেকেই এটি ব্যাপক আলোচনায় আসে। আরবি, বাংলা ও ইংরেজি—তিন ভাষার চমৎকার কথামালা এবং হৃদয়ছোঁয়া সুরের সমন্বয়ে ট্রেলারটি দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়ায়।
নির্মাতাদের দাবি, দেশ-বিদেশের কয়েকটি দৃষ্টিনন্দন স্থানে ব্যতিক্রমধর্মী আয়োজনে নাশিদটির চিত্রায়ণ করা হয়েছে, যা দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে।
ওএফ



