খেলাধুলাফুটবল

রাঙামাটিতে আর্জেন্টিনা ভক্তদের বিশাল শো-ডাউন ‎

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে রাঙামাটি শহর-এ মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক ও মিনিট্রাকের বহর নিয়ে আর্জেন্টিনা ভক্তরা এই শোভাযাত্রা বের করেন। রিজার্ভবাজার এলাকা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবদুল শুক্কুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এর আগে রিজার্ভবাজারের ওয়াই সেতু থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে স্টেডিয়ামে পৌঁছায়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্থানীয় মো. হেলাল উদ্দিন এবং জেলা ছাত্রদল নেতা আহাদ বড় বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখার আমন্ত্রণ জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button