ক্র্যাবের ফল উৎসবে দেশীয় ফলের সমাহার

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ক্র্যাব মিলনায়তনে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, আকবর হোসাইন মঞ্জু, সদস্য মাশুক নাজিম।
স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। দেশীয় ফলের এ সমাহার দেখে অতিথিবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।
এই ফল উৎসবে দেশীয় ফলের সমাহার সকলকে মোহিত করেছে। বক্তব্যের পর্ব শেষে উপস্থিত সকলে ফল উৎসবে মেতে ওঠেন। এসময় আননন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ উপস্থাপনের জন্য ক্র্যাবের এ আয়োজন।
ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, আনন্দ মুখর পরিবেশে এই ফল উৎসব ক্র্যাব সদস্যদের মিলনমেলায় পরিণত হয়েছে।

এ সময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্র্যাবের সাবেক সভাপতি খয়ারুজ্জামান কামাল, ইসারফ হোসের ইসা, কামরুজ্জামান খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ক্র্যাবের সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের সাবেক সহ সভাপতি শাহীন আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক খান মোহাম্মদ সালেক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, আলাউদ্দিন আরিফ, সিনিয়র সদস্য নজরুল ইসলাম, ক্র্যাবের উপদেষ্টা মর্তুজা হায়দার লিটন ও ইকরামুল কবীর টিপু, সিনিয়র সদস্য মহসিনুল কবির লেবু, শাহ মোহাম্মদ মন্ওয়ার জাহান কবীর, ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক ও ক্র্যাবের সিনিয়র সদস্য নাদিয়া শারমিন, ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান (মাহমুদ সোহেল), আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিম উল্লাহ্ নয়ন, কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেলসহ ক্র্যাবের সদস্যবৃন্দ।
ওএফ



