গ্রাম বাংলাদেশবাংলা

মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে মুন্সীগঞ্জ সদর থানাধীন মালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নবীনগর এলাকার মৃত আক্তারুজ্জামান তালুকদারের ছেলে মো. নাঈমউজ্জামান ইয়াদ (২৩) ও এলাহীনগর এলাকার মৃত আ. খালেকের ছেলে মো. মাসুম (৪১)।

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঘঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে ডিবির উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে মালপাড়া এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ‘টুকিটাকি স্টোর’ নামক দোকানের সামনে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button