বাংলাদেশ

সাপের কামড়ের পরও দেখছিলেন খেলা, ঘণ্টাখানেক পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলায় সাপের কামড় খাওয়ার পর দ্রুত হাসপাতালে না গিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে থাকায় হাবিবুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে মেঠোপথ দিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমানকে একটি সাপ কামড় দেয়। তবে তিনি সঙ্গে সঙ্গে চিকিৎসা না নিয়ে খেলা দেখতে চলে যান।

খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে আশপাশের লোকজনকে জানান যে, তাকে সাপে কামড় দিয়েছে। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের ভাগনে জিল্লুর রহমান জানান, সাপে কামড়ানোর পর চিকিৎসা নিতে বিলম্ব হওয়াই তার মৃত্যুর অন্যতম কারণ। তিনি আরও বলেন, হাবিবুর রহমান আর্জেন্টিনা ফুটবল দলের একজন সমর্থক ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button