বাংলাদেশ

গাজী নজরুল ইসলামকে আরও ২ বিয়ের পরামর্শ রফিক উল্লাহ আফসারীর

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের কথিত ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, গাজী নজরুল ইসলাম চাইলে আরও দুটি বিয়ে করতে পারেন, কারণ ইসলামে তা নির্দিষ্ট শর্তসাপেক্ষে বৈধ।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় আফসারী বলেন, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করে কাউকে বিব্রত করা বা সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, যারা এ ধরনের ভিডিও প্রচার করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

নিজের বক্তব্যে তিনি সাহাবিদের বৈবাহিক জীবনের উদাহরণ টেনে বলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা, আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্ক ইসলামের স্বাভাবিক শিক্ষা। তাই বৈধ দাম্পত্য জীবনের ব্যক্তিগত বিষয়কে বিতর্কের উপাদান বানানো উচিত নয়।

আফসারী আরও বলেন, গাজী নজরুল ইসলাম একজন সম্মানিত জনপ্রতিনিধি এবং ধর্মীয় অঙ্গনের পরিচিত মুখ। তার ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে কাউকে অপমান করা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে গাজী নজরুল ইসলামের একটি কথিত অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button