বাংলাদেশ

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরা জেলা নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার দেওয়া একটি পুরোনো বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে ভিডিওটি আবারও ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, আল্লাহ যদি কিয়ামতের দিন জান্নাত প্রদান শুরু করেন, তাহলে তার বিশ্বাস অনুযায়ী সাতক্ষীরা থেকেই তা শুরু হবে। একই বক্তব্যে তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জেরও প্রশংসা করেন। পাশাপাশি নিজ জেলা কুষ্টিয়াকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উল্লেখ করে বলেন, সেখানে মাদকের বিস্তার বেশি হওয়ায় সেটি তার তালিকায় অনেক পরে থাকবে।

ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী ভিডিওটি শেয়ার করে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য ও ট্রল করছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত অন্তরঙ্গ ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। এক ফেসবুক পোস্টে তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান। সেখানে অবস্থানকালে কয়েকজন অপরিচিত ব্যক্তি কক্ষে প্রবেশ করেন এবং পরবর্তীতে ঘটনাটি বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button