আন্তর্জাতিকইন্ডিয়া

জুলাই থেকে জুলাই: দুই বছরের ব্যবধানে পুলিশের গাড়ি আটকে দেওয়ার একই দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক: দুই দেশের রাজনৈতিক বাস্তবতা ও আন্দোলনের প্রেক্ষাপট আলাদা হলেও প্রতিবাদের একটি মুহূর্ত যেন এক অদ্ভুত দৃশ্যগত মিল তৈরি করেছে। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় নুসরাত জাহানের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদের যে ছবি আলোচনার জন্ম দিয়েছিল, প্রায় দুই বছর পর ভারতের মুম্বাইয়ে একই ধরনের দৃশ্যের একটি ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।

২০২৪ সালের ৩১ জুলাই ঢাকার হাইকোর্ট মাজার গেট এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। সে সময় একটি প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারী নুসরাত জাহান। সেই মুহূর্তের ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রতীকী আলোকচিত্র হিসেবে পরিচিতি লাভ করে।

অন্যদিকে, ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ওই তরুণীর নাম রিয়া আহির।

বুধবার মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক বিক্ষোভে কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করলে রিয়া আহির একটি পুলিশ ভ্যানের সামনে গিয়ে দাঁড়ান। ওই মুহূর্তের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

দুটি ছবি ভিন্ন দেশ, ভিন্ন সময় ও ভিন্ন রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে ধারণ করা হলেও, প্রতিবাদের ভঙ্গি এবং দৃশ্যগত সাদৃশ্যের কারণে সেগুলো অনলাইনে ব্যাপক আলোচনা ও তুলনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button