আন্তর্জাতিকইন্ডিয়া

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানো না হলে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হবে না বলে জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

শুক্রবার (২৪ জুলাই) বিরোধীদের অবস্থান তুলে ধরে তিনি এ কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি রয়েছে। এর মধ্যে রয়েছে—দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শিক্ষামন্ত্রীকে অপসারণ, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া।

তিনি স্পষ্ট করে বলেন, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার আগে বিরোধীরা সরকারের সঙ্গে কোনো আলোচনা বা সংলাপে অংশ নেবে না। এটিই তাদের চূড়ান্ত অবস্থান।

এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তাদের আন্দোলন প্রত্যাহার করা হবে না। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দিল্লির যন্তর মন্তরে চলমান ধর্না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

দীপকে আরও জানান, সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে।

সোনম ওয়াংচুকের অনশন ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা তার অনশন শেষ হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তার জীবন দেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তবে আন্দোলনের মূল দাবির বিষয়ে তিনি আবারও বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো সমাধান তারা গ্রহণ করবেন না।

সংশ্লিষ্ট খবর

Back to top button