বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় নিয়ে এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button