আন্তর্জাতিক
গাজার শিশুদের আঁকা ছবি অফিসে রাখি, যেন ভুলে না যাই: স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: গাজার শিশুদের দুর্ভোগ ও মানবিক সংকটের কথা যেন সবসময় মনে থাকে, সে জন্য তাদের আঁকা একটি ছবি নিজের কার্যালয়ে রেখে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সানচেজ জানিয়েছেন, গাজার শিশুদের তৈরি ওই ছবিটি তাকে প্রতিদিন সেখানকার মানুষের কষ্ট, যুদ্ধের প্রভাব এবং চলমান মানবিক সংকটের কথা স্মরণ করিয়ে দেয়।
স্পেনের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন। তিনি বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিতের পক্ষে অবস্থান নিয়েছেন।
২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর থেকেই গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মানবিক সহায়তা ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সক্রিয় ভূমিকা রাখছেন পেদ্রো সানচেজ।



