বাংলাদেশ

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার কিছু আগে তার গাড়িবহর বঙ্গভবন ত্যাগ করে। এরপর রাজধানীর গুলশানে নিজস্ব ফ্ল্যাটে ওঠার কথা রয়েছে তার।

গত শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের পর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

পদত্যাগের দিনই গুলশান-১-এর ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামের ভবনে তার বাসায় নতুন টেলিফোন সংযোগ দেওয়া হয়। জানা গেছে, ভবনটির পঞ্চম তলায় বসবাস করবেন সাবেক এই রাষ্ট্রপতি।

আইন অনুযায়ী, বিদায়ী রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আগামী ছয় মাস স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নিরাপত্তা সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button