মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে গৃহবধূর মৃত্যু

মুন্সীগঞ্জ (ডিজিটাল) প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামের ডহরি-তালতলা খালে এ ঘটনা ঘটেছে।
গৃহবধূর নাম ববিতা আক্তার (৩৫)। সে একই গ্রামের কৃষক শরীফ শিকদারের স্ত্রী। তার ১১ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে রয়েছে।
মৃতের স্বজনরা জানান, সকালে ববিতা আক্তার বাড়ির কাছে ডহরি-ডহরি-তালতলা খালে কাপড় ধুতে যায়। কাপড় ধোয়া শেষে পানিতে নেমে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায় তিনি। পরিবারের লোকজন ববিতাকে ঘাটে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ববিতাকে মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, মৃতের স্বজনরা এ বিষয়ে কোনো অভিযোগ না থঅকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।



