গ্রাম বাংলাদেশবাংলা

আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ইসমাইল হোসেন শান্ত নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এসময় জয় বাংলা স্লোগান দিতে দেখা যাই ওই ছাত্রলীগ নেতাকে। জয় বাংলা শ্লোগান দিতে দিতে পুলিশের গাড়িতে উঠেন তিনি।

গ্রেপ্তারকৃত ব্যক্তি গাজীপুর মহানগরীর ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতরাতে মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং সহিংস কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয় ।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোন ধরনের সহিংসতা রোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

সংশ্লিষ্ট খবর

Back to top button