গ্রাম বাংলাদেশবাংলা

পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

​নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পানিতে পড়ে রাহান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শেরকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রাহান সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামের ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শেরকোল এলাকায় শিশুটি অসাবধাণতাবশত পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। শিশু রাহানের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানা পুলিশ বিষয়টা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button