গ্রাম বাংলাদেশবাংলা

কসবায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কসবা কদমতলী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে পৌর শহরের নতুন বাজার কো-অপারেটিভ মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশে কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফরিদ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি হাফেজ নুরুল আমিন, পৌর আমির হারুনুর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তারা ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button