গ্রাম বাংলাদেশবাংলা

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসকসহ দুজন সাসপেন্ড

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।
‎
‎রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স পরিদর্শনে যান মন্ত্রী। এসময় সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অপরাধে দুইজনকে সাসপেন্ড করার নির্দেশ দেন।

তারা হলেন, উপ-সহাকরী কমিউটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমান।
‎
‎জানা যায়, সকাল ১১টার দিকে তিনি গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে আসেন মন্ত্রী। তাৎক্ষণিক একজন কুকুরে কামড়ে আহত রোগীর সাথে দেখা হয়। তিনি ওই রোগীর কাছে জানতে চান ভ্যাকসিন কোথায় পেলেন। পরে ওই রোগী মন্ত্রীকে জানান, ১ হাজার ৩০ টাকা দিয়ে বাহির থেকে কিনে আসছেন।
‎
‎পরে মন্ত্রী হাসপাতাল তত্ববধায়কের কাছের জানতে চান, সরকারি ভ্যাকসিন হাসপাতালে থেকেও কেন সরবরাহ করা হয় না।
‎
‎রোগীর স্বজনরা জানায়, সকালে এক নারীকে কুকুর কামড় দেয়। পরে ওই নারী ভ্যাকসিন দিতে হাসপাতালে আসেন। এসময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই। বাহির থেকে কিনতে আনতে হবে। তাই তারা বাহির থেকে কিনে আনেন। তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রী হাসাপাতালে উপস্থিত হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button