গ্রাম বাংলাদেশবাংলা
বিষধর সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের ছোবলে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। নিহত সাপুড়ের নাম আজাদুল ইসলাম ঘুটু (২৮)।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের আসাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার আসাদ মোড় বাজারে সাপ দিয়ে ‘পাতা খেলা’ (সাপের খেলা) প্রদর্শনের কথা ছিল। সেই আয়োজনকে সামনে রেখে সোমবার রাতে আজদুল ইসলাম ওরফে ঘুটু সাপ নিয়ে মহড়া দিচ্ছিলেন। এ সময় তার হাতে থাকা একটি বিষধর সাপ হঠাৎ তাকে কামড় দেয়। কামড়ের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার বলেন, এ বিষয়টি এখন পর্যন্ত আমার জানা নেই। আপনার কাছেই শুনলাম।



