জাতীয়
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ

বাংলা টিভি ডেস্ক: ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপ নূরুল ইসলাম গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। সপ্তাহব্যাপী এ সফর শেষে মঙ্গলবার ভোরে তিনি দেশে ফেরেন।



