গ্রাম বাংলাদেশবাংলা

কেউ চাইলে শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন: রুমিন ফারহানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রত্যেক মানুষের হাতেই এখন গণমাধ্যম রয়েছে। তাই কেউ চাইলে শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘গণমাধ্যম শুধু ২৬টি টেলিভিশন চ্যানেল নয়। এখন প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে শুনতে চায়, সে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। শেখ হাসিনার আমলেও আমরা দেখেছি তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটিই বা কীভাবে গণতন্ত্র হয়?’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং তার পরিবার দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবকিছু বিবেচনায় তার ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনা দেশে ফিরবেন।’

তিনি বলেন, ওনার বয়স হয়েছে। বাংলাদেশে যদি ফিরে না আসেন, তাহলে ওনার দলের ভবিষ্যৎ কী হবে এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাসেরই বা কী হবে – এসব বিবেচনায় আমার কমনসেন্স বলে, উনি ফিরে আসবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button