আন্তর্জাতিক

মালদ্বীপে বাংলাদেশ ফোরামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার (৭ আগষ্ট) মালদ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ ফোরাম মালদ্বীপ’-এর উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. এইচ এম সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্য, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সফল ও সার্থক করতে যারা সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button