বাংলাদেশ

এক দফা কোনো ব্যক্তির ঘোষণা নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন: নুর

বাংলা টিভি ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নতুন নেতারা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের নেতা ও প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, “এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়, এটি দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।”

তিনি বলেন, গণঅধিকার পরিষদ শুধু ক্ষমতা বা পদ লাভের উদ্দেশ্যে রাজনীতি করছে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়েই দলটি কাজ করে যাচ্ছে।

নুরুল হক নূর আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। নবগঠিত নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও গণমুখী করতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরিচিতি সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button