জাতীয়

১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

বাংলা টিভি ডেস্ক: ১/১১-এর সময় তারেক রহমানকে ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ঘটনার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছেন বলেও জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর এসব কথা জানান।

তিনি বলেন, মানুষকে ধরে এনে অমানবিকভাবে জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। সেই সেলগুলোর অনেক তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ করলে বিচার করতে হবে, কিন্তু বিচারবহির্ভূতভাবে কাউকে আটক রাখা যাবে না। এসব ঘটনায় অনেকের বিচার চলছে এবং ভবিষ্যতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকার দেশে একটি অমানবিক ব্যবস্থা গড়ে তুলেছিল। সরকার ভিন্নমতাবলম্বীদের দমন করতে ‘আয়নাঘর’ নামে পরিচিত এসব গোপন বন্দিশালা ব্যবহার করা হতো। সেখানে অনেক ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে আটকে রাখার অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button