গ্রাম বাংলাদেশবাংলা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩) এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫)।

এ ঘটনায় আহত হয়েছেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের নুরে আলমের ছেলে নীরব (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন সড়কের একপাশ থেকে অন্যপাশে পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুরুতর আহত নীরবকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী।

সংশ্লিষ্ট খবর

Back to top button