গ্রাম বাংলাদেশবাংলা

জামালপুরে জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করল বিজিবি

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের চন্দ্রা ঘুন্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ মিটার রাস্তা মেরামত করেছে ৩৫ বিজিবি।

সোমবার (১০ আগস্ট) সকালে ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান মেরামত কাজের উদ্বোধন করেন। এ সময় পৌরসভার ড্রেজার দিয়ে রাস্তার খানাখন্দ ভরাটসহ চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়রা জানায়, রাস্তা মেরামতের ফলে চন্দ্রা, হাট চন্দ্রা, পলাশতলা, মিয়াবাড়িসহ মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জগামী যাত্রীদের দুর্ভোগ কমবে।

জামালপুর-৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, এলাকায় মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ করতে বিজিবি ও পৌরসভার যৌথ উদ্যোগে রাস্তা মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button