গ্রাম বাংলাদেশবাংলা

সৌদিতে নিহত ৩ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নের সৌদি আরবে সোফা কারখানায় দুর্ঘটনার নিহত তিন ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক অনুদান ও চেক প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) নিহতদের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী মো. তারেক রহমানের পক্ষ থেকে এবং অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু হুইপের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা অনুষ্ঠােন নাটোর জেলা প্রশাসক মো. রহিম নেওয়াজ এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল উপস্থিত থেকে নিহতদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

এ সময় প্রধান অতিথি শফিকুল ইসলাম বুলবুল বলেন, সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও আমরা উপজেলা বিএনপি পরিবার সব সময় নিহত পরিবারের পাশে আছি। এছাড়া সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি

এসময় উপস্থিত নিহতদের স্বজনরা আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, জেলা প্রশাসন রহিম নেওয়াজ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button