বর্তমানে সমাজ নষ্ট করে দিচ্ছে জামায়াতের কর্মীরা: এমপি খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর শুরু থেকেই গাত্রদাহ ছিল। যখন আমরা ৩১ দফার কর্মসূচি শুরু করি তখন জামায়াতের আমির এটা নিয়ে সমালোচনা করেন। এখন সংসদে আমরা দেখি সবার আগে তারা ফ্যামিলি কার্ডের জন্য অস্থির হয়ে থাকে।
শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগরের পালরদী নদীর পাড় নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফালানোর কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, জামায়াতে ইসলামী তারা মুখে বলে একটা, আর করে আরেকটা। তাদের মুখে এক, ভেতরে অন্য। এসকল প্রতারণা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। বর্তমানে সমাজ নষ্ট করে দিচ্ছে জামায়াতে ইসলামীর কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



