আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান

আন্তর্জাতিক ডেস্ক: ডালাস–ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর সুবিধা আরও সহজ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরের ডি টার্মিনালের পুরুষ ও নারীদের জন্য নির্ধারিত শৌচাগারে আলাদা অজু স্টেশন স্থাপন করা হবে। চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। এ কাজে প্রায় ৩ লাখ মার্কিন ডলার ব্যয় হবে, যা ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ বেসিনে পা ধোয়ার কারণে শৌচাগারের মেঝে ভিজে যাওয়ার পাশাপাশি বেসিন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এসব সমস্যা এড়াতেই নিচু উচ্চতার বিশেষ অজু স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ডালাস–ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর ব্যবস্থা এবারই প্রথম নয়। ২০১৯ সালে ডি৪০ গেটের কাছে চালু হওয়া ইন্টারফেইথ চ্যাপেলে ইতোমধ্যে দুটি অজু স্টেশন রয়েছে। নতুন প্রকল্পের মাধ্যমে এবার টার্মিনালের শৌচাগারেও মুসলিম যাত্রীদের জন্য আলাদা অজুর সুবিধা যুক্ত হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button