আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে ওই গুরুত্বপূর্ণ জলপথে মার্কিন নৌবাহিনীর অবরোধ কার্যকর রয়েছে।
ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী সামাজিক

যোগাযোগমাধ্যম এক্সে বলেন, হরমুজ প্রণালিকে কোনো পোস্ট, সামরিক শক্তি বা রাজনৈতিক ঘোষণার মাধ্যমে দখল করা সম্ভব নয়। তিনি আরও জানান, প্রণালিটি ইরানের ছিল, ইরানেরই রয়েছে এবং ভবিষ্যতেও ইরানের নিয়ন্ত্রণেই থাকবে।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুদ্ধ ও জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম ৪ ডলারের ওপরে উঠেছে। ট্রাম্প অবশ্য মার্কিন নাগরিকদের পরিস্থিতির কারণে কিছুটা বেশি জ্বালানি মূল্য মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button