খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক শান্ত

বাংলা টিভি ডেস্ক: খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে মো. আনোয়ার আলীকে সভাপতি এবং শেখ শান্ত ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নগরীর খালিশপুরের আইডিবি ভবন মিলনায়তনে দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে খুলনা জেলার নয়টি উপজেলা থেকে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় এবং পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মো. শফিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের পাশাপাশি গুজব ও অপসংবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সততা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।
সংগঠনের কোনো সদস্য বিপদে পড়লে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান শফিকুল ইসলাম। এ সময় উপদেষ্টা শেখ তারেক দায়িত্ব পালনকালে আহত বা নিহত সাংবাদিকদের সহায়তায় একটি বিশেষ কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব দেন। সাংবাদিক ও তাদের পরিবারের সংকটকালীন সময়ে এই তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি জানান।
সম্মেলনে উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহিন তালুকদার, মো. আলীমুজ্জামান, কাজী আশফাক হোসেন শামীম, কাজী রমিজ, মেহেদী হাসান শাওন, জাবেদ আলী শেখ ও মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রবর্তনের বার্তা সম্পাদক ডি এম রেজা সোহাগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা ব্যুরো প্রধান শুভ্র শচীন, মো. মনিরুল হাসান, মো. হোসেন আলী, উত্তম কুমার ঘোষ, নিরাপদ বিশ্বাস, ডাক্তার হরিদাস পাল হরিপদ, ডা. আসাদুজ্জামান, খলিলুর রহমান, সাবু ও খবীর উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার আলী, সাধারণ সম্পাদক শেখ শান্ত ইসলামসহ নতুন কমিটির সদস্যদের ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান উপদেষ্টা মণ্ডলী ও অতিথিরা।
নবগঠিত কমিটি
- সভাপতি: মো. আনোয়ার আলী, দৈনিক প্রবর্তন
- সিনিয়র সহ-সভাপতি: মো. আব্দুর রাজ্জাক, দৈনিক প্রবর্তন
- সহ-সভাপতি: মাহফুজুল আলম সুমন, মোহনা টিভি; অনিমেষ কুমার মণ্ডল, দৈনিক পূর্বাঞ্চল; জি এম দুলাল, এটিএন নিউজ; মো. মামুনুর রশিদ, দৈনিক বাংলার খবর; শাহীন হাওলাদার, দৈনিক চৌকস; মো. সোহরাব হোসেন মুন্সী, দৈনিক তথ্য; শেখ মো. শামীমুল ইসলাম, দৈনিক তথ্য
- সাধারণ সম্পাদক: শেখ শান্ত ইসলাম, দৈনিক সময়ের আলো
- সিনিয়র যুগ্ম সম্পাদক: মো. আশিকুর রহমান, দৈনিক প্রবাহ
- যুগ্ম সম্পাদক: আখতারুজ্জামান গাজী লিটন, গ্রীন টিভি; জি এম ফিরোজ, দৈনিক জন্মভূমি; জিএম রিয়াজুল আকবর, দৈনিক পত্রদূত; মো. দেলোয়ার হোসেন গাজী, দৈনিক ঢাকা; মো. ইমরান হোসাইন, দৈনিক ভয়েজ অব টাইগার
- সিনিয়র সাংগঠনিক সম্পাদক: মো. জাহিদুল ইসলাম, দৈনিক বাংলার খবর
- সাংগঠনিক সম্পাদক: মো. এনামুল হক এনাম, দৈনিক আশ্রয় প্রতিদিন; মেহেদী হাসান রুমি, দৈনিক স্বাধীন সময়; কাজী সোহাগ, দৈনিক সাতক্ষীরা দর্পণ
- সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মোখলেচুর রহমান, দৈনিক আশ্রয় প্রতিদিন; জাহিদ হাসান, দৈনিক প্রবাহ; শামীম হোসেন, চ্যানেল এস
- কোষাধ্যক্ষ: শামসুল আলম লিপন, দৈনিক চৌকস
- দপ্তর সম্পাদক: কাজী রায়হান তানভীর সৌরভ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন
- আইন বিষয়ক সম্পাদক: মো. আল আমিন হোসেন, দৈনিক অগ্নিশিখা
- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোহন চৌধুরী, ঊষার আলো
- উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল হিসান, দৈনিক বাংলার খবর
- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মো. আরিফ হোসেন, দৈনিক আমার একুশ
- উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মো. মিজানুর রহমান, দৈনিক বাংলার খবর
- যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: আবিদ আজাদ, দৈনিক প্রবর্তন
- সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: মো. আজিজুল ইসলাম, দৈনিক আশ্রয় প্রতিদিন
- শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: ওয়াসিকুর রহমান, দৈনিক চৌকস
- উপ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: রবিউল ইসলাম রবি, দৈনিক আমার একুশ
- শ্রম ও কর্ম বিষয়ক সম্পাদক: আবু কাওসার নিউটন, দৈনিক ঢাকার ক্রাইম
- মহিলা বিষয়ক সম্পাদক: অধ্যাপিকা হাসিনা বেগম পলি
সহ-সম্পাদক হিসেবে রয়েছেন গোলাম রসুল বাদশা, জিসান কবিরাজ, আরিফুজ্জামান নয়ন, মো. আলমগীর খান আলম, এস এম মোশায়েক হোসেন কবীর, মো. ইব্রাহিম, মোল্লা রাজু আহমেদ, মো. মিলন শেখ, মাহফুজুর রাব্বি রুমি, মো. সাজ্জাদ হোসেন ও আসাদুল ইসলাম আসাদ।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. রবিউল ইসলাম।
নতুন কমিটি খুলনার সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ও সামাজিক স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিক ও অতিথিরা।



