আন্তর্জাতিক
আফগানিস্তানে হামলায় নিরাপত্তা বাহিনীর নিহত ২৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে তালবান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ সেনা সদস্য। আহত হয়েছেন আরো ১৫ জন।
শুক্রবার সন্ধ্যায় হেলমান্দ প্রদেশের সোহরাব ঘাঁটিতে এ হামলা চালায় তালেবানরা। কয়েক ঘন্টাব্যাপী চলা এই হামলায় হতাহত হয় দুপক্ষের অনেকেই।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গাফুর আহমেদ জাওয়াদ জানান, হামলায় ২৩ সেনা সদস্য প্রাণ হারান, আহত হন আরো ১৫ সেনা সদস্য। সেনাবাহিনীর পাল্টা হামলায় ২০ তালেবান সদস্যও নিহত হন।
সামরিক ঘাঁটিটি দখল নিতে গেলো ৪৮ ঘন্টায় তিনবার হামলা চালিয়েছে তালেবানরা। হেলমান্দ প্রদেশের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে তারা।
বাংলাটিভি/রাজু



