পাকিস্তানে ৪৪ জঙ্গি আটক

জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের শীর্ষ নেতাসহ ৪৪ জনকে আটক করেছে পাকিস্তান পুলিশ। মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জৈশ-ই-মোহাম্মদের শীর্ষনেতা মুফতি আবদুল রউফ ও তার ছেলে হামাজ আযহারকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বাকিদের জঙ্গি সংশ্লিষ্টতা প্রমাণ হলে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তির ঘোষণা দেয় ইসলামাবাদ। এসব জঙ্গিগোষ্ঠীর সকল সম্পত্তি জব্দ করা হবে বলেও জানানো হয়।
এদিকে, পাকিস্তানের বালাকোটে জঙ্গিগোষ্ঠীটির প্রশিক্ষণ শিবিরে বেশকিছু অক্ষত ভবনের স্যাটেলাইট ছবি পেয়েছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোর সংস্থা প্ল্যানেট অব ইনকর্পোরেট। সেখানে বোমা হামলা বা বিস্ফোরণের কোন চিহ্ন পাওয়া যায়নি।
গত সপ্তাহে বালাকোটের জঙ্গি শিবিরে যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের হামলার দাবি আবারও প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাটিভি/রাজু



