অন্যান্যবাংলাদেশ

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল ১০ টায় পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পর্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জাতির পিতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা।
এরপর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শেষে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জনানো হয়।
এরপর বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে শিশু সমাবেশ ও আলোচনায় অংশ নেবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির জনকের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে আজ সারাদিন টুঙ্গিপাড়ায় কাটাবেন শেখ হাসিনা।
বাংলাটিভি/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button