বাংলাদেশ

মিরপুর ১১ এর পর আরেক বাসে অগ্নিসংযোগ

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মিরপুরে একই সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর এবার মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই স্থানীয় কয়েকজন ব্যক্তি তা নিভিয়ে ফেলেন। ফলে বাসটি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ জানান, কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্তে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button