প্রেমিকার জন্য ‘মন না গলা’ সেই প্রেমিকের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে আলোচিত মিষ্টি আক্তার ও সেনাসদস্য জীবন মিয়ার প্রেমের ঘটনায় দীর্ঘ ১০ দিন অনশনের পর মামলা হয়েছে। প্রেমিকা মিষ্টি আক্তারকে বিয়ে করতে জীবন মিয়া রাজি না হওয়াকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছে।
মিষ্টিকে বিয়ের দাবিতে স্থানীয়দের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের পাশাপাশি একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরে মিষ্টি আক্তারের বাবা খশরু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তিনি মামলাটি করেন। এজাহারে মিষ্টি আক্তাকে অপহরণ, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, মামলায় সেনাসদস্য জীবন মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। তার সঙ্গে আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে মিষ্টি আক্তারকে অপহরণ, শারীরিকভাবে নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।



