বাংলাদেশ
এসিআই এর ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও হলেন খন্দকার ইশতিয়াক

এ.সি.আই. পি.এল. সি.-এর ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ.সি.আই. পি.এল.সি.-এর হাইজিন প্রোডাক্টস বিজনেস গড়ে তোলা ও সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন দায়িত্বে খন্দকার ইশতিয়াক আহম্মদ এ.সি.আই. পি.এল.সি.-এর ওয়েলনেস ও হাইজিন ব্যবসার পরিধি সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।



