আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৭টায় শুরু হওয়া ভোট চলে দুপুর ১টা পর্যন্ত। মে মাসে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে, মোট ভোটার ১৯ কোটি ২০ লাখ। ভিন্ন টাইমজোন থাকায় রাজধানী জাকার্তায় ভোট শুরু হয়, দুঘণ্টা পরে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো উইদোদোর রানিংমেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মারুফ আমিন।
তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, সাবেক জেনারেল ও প্রেসিডেন্ট প্রার্থী প্রাবোয়ো সুবিয়ান্তো এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সান্তিয়াগো উনো।
বুধবার, পার্লামেন্টের উচ্চকক্ষের ১৩৬, নিম্নকক্ষের ৫৭৫ আসন ছাড়াও ২ হাজার ২শ৭ জন প্রাদেশিক সদস্য এবং ১৭ হাজার ৬১০ টি স্থানীয় কাউন্সিলর পদে ভোট হয়। এতে লড়ছেন মোট মোট ২ লাখ ৪৫ হাজার প্রার্থী।
বাংলাটিভি/রাজু



