বাংলাদেশপ্রধানমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা টিভি ডেস্ক: সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত ছয় বাংলাদেশির দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকবার্তায় তারেক রহমান বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানি এবং আরও ছয়জন আহত হওয়ার খবর তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

প্রধানমন্ত্রী আরও আশ্বস্ত করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে বাংলাদেশ সরকার। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button