
আইন করে মানবপাচার রোধ করতে সরকার অনেকটাই সক্ষম হয়েছে এবং প্রলুব্ধ হয়ে পাচার হওয়ার সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘পাচারের ভিকটিম যারা হচ্ছেন তাদের নানাভাবে প্রলুব্ধ করা হচ্ছে। আমাদের অনেক সমস্যা ছিলো, তবে আইন করা হয়েছে ২০১২তে, এখন প্রয়োগ করা হচ্ছে।’ তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে মানবপাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জোরপূর্বক এ অঞ্চলে পাঠানো হচ্ছে। বর্তমানে ১১ লাখের মতো রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে রয়েছে। তাদের জন্য অন্যতম চ্যালেঞ্জ হবে বেঁচে থাকার।’
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



