অন্যান্যবাংলাদেশ

প্যারোলে মুক্তিতে বিএনপির চেয়ে সাংবাদিকদের বেশি আগ্রহ: হানিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপির চেয়ে সাংবাদিকদের আগ্রহ বেশি।

শনিবার  রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের এক  সভা শেষে প্রেস ব্রিফিংয়ে হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন,খালেদা জিয়ার মুক্তির সঙ্গে বিএনপির সংসদ সদস্যদের শপথ নেয়ার কোন সম্পর্ক নেই। কারণ,সাজাপ্রাপ্ত খালেদার মুক্তির জন্য জনগণ তাদের ভোট দেয়নি।

খালেদা জিয়ার প্যারোল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, তার প্যারোলের বিষয়ে মেডিকেল বোর্ড যদি বলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়া প্রয়োজন । তিনি যদি আবেদন করেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভেবে দেখবে।

ফেনীতে নুসরাত হত্যার সঙ্গে জড়িত গ্রেফতার আওয়ামী লীগ নেতা সম্পর্কে  আরেক  প্রশ্নের জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাসী। আওয়ামী লীগের কোন নেতা যদি অপরাধ করে, ভুল করে, তার অপরাধ প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

তিনি আরও বলেন,খালেদা জিয়া ভুল স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে রাষ্ট্রপতি হয়তো তাকে ক্ষমা করতেও পারেন।

এদিকে উপজেলা নির্বাচনে যারা নৌকার বিপক্ষে অবস্থান নেন, তাদের শাস্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকের সম্পর্কে অনেক অভিযোগ আসে, সেই অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া ঠিক হবে না। শুধু অভিযোগ করলেই হবে না,অপরাধীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। তাহলেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

বাংলাটিভি/ফাতেমা/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button