বাংলাদেশ

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলায় মোট ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে তারা দায়িত্ব পালন করছেন।

জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই বিজিবির এই মোতায়েন কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button