বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের এমডি কামরুল হাসান

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাকে এ পুরস্কার দেওয়া হয়। গত ২৩ নভেম্বর ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কামরুল হাসান বলেন, এ স্বীকৃতি এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। এটি প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্যের প্রতিফলন। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর অবদানের কথাও তিনি উল্লেখ করেন।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের এফএমসিজি খাতে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ১৯৯৯ সালে ব্র্যান্ড মার্কেটিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বিক্রয়, বিপণন ও ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিজনেস ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের বহুমুখী পোর্টফোলিও ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালনের পর ২০২৪ সালে তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভ্যালু-ইন-হেলথকেয়ার (ভিআইএইচ) লিডার হিসেবে এসিআই পিএলসির ‘নিরাপদ সন্তুষ্টি’ ব্র্যান্ডের আওতায় নতুন ও উদ্ভাবনী পণ্য বাজারজাতকরণেও ভূমিকা রেখেছেন তিনি। এ ছাড়া তাঁর নেতৃত্বে ক্র্যাকার্স, ফ্রুটস স্ন্যাকিং, নাগরিক পানীয় ও হাইজিনকেয়ারসহ বিভিন্ন পণ্য বিভাগে ব্যবসার সম্প্রসারণ ঘটেছে।
সহকর্মীদের হাতে দায়িত্ব ও মালিকানাবোধ তুলে দেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারে উৎসাহ দেওয়াকে তিনি নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলে মনে করেন।



