খেলাধুলা
রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ম্যাচটি শুরু হবে রাত একটায়।
জিতলেই লিভারপুলকে হটিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করবে সিটিজেনরা। অন্যদিকে হারলেই বিপদ, ছিটকে পড়তে হবে শিরোপার দৌড় থেকে। এমন ম্যাচে ম্যানসিটির প্রতিপক্ষ লেস্টার সিটি।
লিভারপুল আর ম্যানচেস্টার সিটির শিরোপা দ্বৈরথ জমিয়ে তুলেছে এবারের প্রিমিয়ার লিগ। কখনো সিটি কখনোবা অলরেডদের এগিয়ে যাওয়া সমর্থকদের দিচ্ছে নিখাদ ফুটবল বিনোদন। টানটান উত্তেজনায় শিরোপার লড়াইটা পরিণত হয়েছে মহাযুদ্ধে।
দুই দলের লড়াইটা এমনই জমেছে যে, যারা রানার আপ হবে তারাও গড়বে ইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনের রেকর্ড। এই যুদ্ধে নিজেদের টিকিয়ে রাখতে আবারো মাঠে নামছে গার্দিওলা বাহিনী।



