
ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন। আজ দেয়া হচ্ছে ১ জুনের টিকিট। সকাল থেকেই টিকিট সংগ্রহের জন্য স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়।
প্রথম যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীর ৫টি স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। আজও অ্যাপে টিকেট পাওয়া নিয়ে অভিযোগ টিকিট প্রত্যাশীদের।
এর আগে, গতকাল বুধবার অব্যবস্থাপনার মধ্য দিয়েই শুরু হয় ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই যাত্রীদের অনলাইনে টিকিট কিনতে না পারার ঘটনাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শনে এসে রেলমন্ত্রী বলেন,’এই কার্যক্রমে দায়িত্বরত প্রতিষ্ঠান সিএনএস কোম্পানি যদি ব্যর্থ হয় তাহলে আপনারা শতভাগ নিশ্চিত থাকেন ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সঙ্গে রেলের কোন সম্পর্ক থাকবে না।’
অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে না পারা এবং ‘রেলসেবা’ অ্যাপসের বিষয়ে সব অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান নুরুল ইসলাম সুজন। তিনি আরও জানান, ‘আগামী পাঁচ দিনের মধ্যে অ্যাপসের টিকিট বিক্রি না হয় তাহলে ২৭শে মে থেকে ওই টিকিটগুলো বিভিন্ন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে।’
বাংলাটিভি/ফাতেমা



