বাংলাদেশ
একনেকে ১০টি প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেকের সভায় ৬৬৮৬ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে ৯ টি মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় মন্ত্রী জানান, একনেকের সভায় অনুমোদিত ১০টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬৬৮৬ কোটি ১৩ লক্ষ টাকা। মন্ত্রী জানান, বর্ষার আগেই সড়ক ও রেলের প্রয়োজনীয় কাজ শেষ করার অনুশাসনও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাটিভি/শহীদ



