অন্যান্যবাংলাদেশ

শিগগিরই প্রাথমিক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্রথম ধাপে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষদিকে প্রকাশের পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জুলাই থেকে আগস্টের মধ্যে চার ধাপে ৬১ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত ফল একসঙ্গে প্রকাশ করা হবে।

নিয়োগ পরীক্ষা শুরু করতে বিলম্ব হলেও দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। জুলাই মাসের শেষদিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। পরবর্তী ১৫ দিন পরপর পর্যায়ক্রমে পরবর্তী ধাপের ফল প্রকাশ করা হতে পারে। যখন যে ধাপের ফল প্রকাশ হবে, পরবর্তী ১৫ দিনের মধ্যে সে জেলাগুলোতে মৌখিক পরীক্ষা হবে। চূড়ান্ত ফল একসঙ্গে প্রকাশ করা হবে।

অক্টোবরে মধ্যে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button